গত তিন মাসে দেশের প্রধান রাজনৈতিক দল ও তাদের শীর্ষ নেতাদের ঘিরে ছড়িয়ে পড়া গুজবের একটি চিত্র তুলে ধরেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে মোট ২৮৭টি গুজব ছড়ানো হয়েছে, যার মধ্যে ৮৫ শতাংশই নেতিবাচক। শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দল হিসেবে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছে বিএনপি। গত তিন মাসে দলটিকে নিয়ে ছড়ানো হয়েছে ৭৯০টি গুজব, যার ৭৭ শতাংশ নেতিবাচক।
অন্যদিকে, জামায়াতে ইসলামীও গুজবের দিক থেকে পিছিয়ে নেই। দলটির আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে ছড়ানো হয়েছে ৮০টি গুজব, যার ৮৪ শতাংশই নেতিবাচক। একই সময়ে দল হিসেবে জামায়াতকে ঘিরে ছড়িয়েছে ৫৫৪টি গুজব, যার ৭৮ শতাংশ নেতিবাচক।
এছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত তিন মাসে ২০টি গুজবের শিকার হয়েছেন, যার সবগুলোই (১০০ শতাংশ) নেতিবাচক। দল হিসেবে এনসিপিকে নিয়ে ছড়ানো হয়েছে ১৭২টি গুজব, যার ৮৩ শতাংশ নেতিবাচক।