Ridge Bangla

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শেষরাতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ছিনতাইয়ের সময় এলাকার লোকজনের পিটুনির শিকার হয়ে দুই অজ্ঞাতনামা ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোটরসাইকেলটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা না গেলেও পরিচয় শনাক্তে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

This post was viewed: 5

আরো পড়ুন