Ridge Bangla

গণভোট-সনদ সাধারণ মানুষ বোঝে না, নির্বাচিত সংসদেই হবে সিদ্ধান্ত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট সনদ এসব দেশের সাধারণ জনগণ বোঝে না, এগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে বিএনপি পরিবর্তন চায়, আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলোর সিদ্ধান্ত নির্বাচিত সংসদে বিতর্কের মাধ্যমে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, একটা দল বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে, আমরা বলছি দরকার হলে নির্বাচনের দিনই হতে পারে। আমরা পরিবর্তন চাই, তবে একতরফা নয়; নির্বাচিত সংসদে আলোচনা করেই সিদ্ধান্ত হতে হবে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দুটি বড় গণহত্যা হয়েছে। যারা স্বৈরাচারের পক্ষ নিয়ে মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের বিচার চলছে। আশা করি, ন্যায্য বিচার পাব।

তিনি আরও বলেন, আমরা ১৫ বছর ধরে ভোট দিতে পারিনি, তাই এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করবে, কৃষি ও পরিবার কার্ড চালু করবে, যাতে কৃষক ও গৃহিণীরা ন্যায্যমূল্যে পণ্য পান। এ সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই তারা কৃষকের দুর্ভোগ বোঝে না। আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন।

This post was viewed: 26

আরো পড়ুন