বাংলাদেশ বেতার গণভোট ও নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করবে। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা অনুবিভাগ এ তথ্য জানিয়েছে।
গাজীপুরের চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গণভোট ও নির্বাচন বিষয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের বিভিন্ন চ্যানেল (ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ১০৬.০, এফএম ৯৭.৬, ট্রাফিক এফএম ৮৮.৮), পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে।
This post was viewed: 6