Ridge Bangla

খাগড়াছড়িতে কারাগার থেকে দুই আসামির পলায়ন

খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল ডিঙিয়ে দুই হাজতির পালানোর ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের সহায়তায় রাজিব হোসেন (২০) নামে এক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। অপর আসামি শফিকুল ইসলাম (২৪) এখনো পলাতক রয়েছেন।

গতকাল রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায় দুই হাজতি। কিছু সময় পর স্থানীয়দের সহায়তায় খাগড়াছড়ি টিঅ্যান্ডটি গেটের সামনে রাজিবকে আটক করা হয়।

পালিয়ে যাওয়া দুইজনের পরিচয় জানা গেছে- খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম এবং রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করা হলেও পলাতক অন্যজনকে ধরতে অভিযান চলছে।

This post was viewed: 30

আরো পড়ুন