Ridge Bangla

ক্রিকেট ইতিহাসে প্রথম পিঙ্ক বা গোলাপি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান ক্রিকেট দল সাধারণত সবুজ জার্সি পরেই মাঠে নামে। কিন্তু এবার চিরচেনা সেই সবুজ জার্সি বাদ দিয়ে গোলাপি রঙের জার্সি পড়ে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল।

আজ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য প্রথম টি টোয়েন্টি ম্যাচে ‘পিংকটোবর’ প্রকল্পের অংশ হিসেবে স্তন ক্যানসার নিয়ে মানুষকে সতর্ক করার উদ্যোগে গোলাপি জার্সি পরে মাঠে নামবেন পাকিস্তান ও দ. আফ্রিকার খেলোয়াড়রা। প্রতি বছরের অক্টোবর মাসকে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরি এবং সারা বিশ্বকে জানানোর জন্যই এই ব্যতিক্রমী আয়োজন। এরই অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই উদ্যোগ, এবং পাকিস্তান ক্রিকেট দল যোগ হলো এই নতুন রীতির সংস্করণে।

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। দুদলের ক্রিকেটার ছাড়াও ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকাররাও গোলাপি ফিতা সংযুক্ত পোশাক পরবেন। ম্যাচের স্টাম্পও একইভাবে গোলাপি রঙের হবে।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে শুধু জার্সিই নয়, পুরো স্টেডিয়ামকেই সাজানো হবে গোলাপি রঙে। সরাসরি সম্প্রচারে প্রচার করা হবে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা। পাশাপাশি, লাহোরের কালমা চকের পিংক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট হাসপাতালে ওই দিন নারীদের জন্য বিনা মূল্যে পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, ক্রিকেট ম্যাচে বিশেষ বার্তা পৌঁছে দিতে ভিন্ন জার্সি পরার রীতি নতুন নয়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অনেক আগেই এই রীতি চালু করেছে। স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্যে ২০১৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকা প্রতিবছর সীমিত ওভারের এক ম্যাচে গোলাপি জার্সি পরে খেলে, যার আয়ের বড় অংশ ব্যয় হয় স্তন ক্যানসার চিকিৎসায়। অস্ট্রেলিয়া ও দ. আফ্রিকার ‘পিঙ্ক ডে’ ক্যাম্পেইনের আদলে পাকিস্তানও এবার এই কাজে যুক্ত হয়েছে। পাকিস্তান ক্রিকেটে এটাই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘পিঙ্ক ডে’ আয়োজন যেটি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কয়েকবার ‘পিংক ডে’ পালন করা হয়েছে।

This post was viewed: 41

আরো পড়ুন