বাংলাদেশের সাবেক অনূর্ধ্ব-১৯ পেসার কাজী অনিক ইসলাম ইনজুরি ও আর্থিক সংকটে পড়ে ক্যারিয়ার থমকে যাওয়ার পর সহায়তা পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে।
ইনজুরি ও দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে। এটি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
এর আগে কাজী অনিক আর্থিক সহায়তার জন্য বিসিবির কয়েকজনের কাছে গিয়েও ব্যর্থ হন। পরে মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হকের বাসায় ডাকা হলে, তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহযোগিতা দেওয়া হয়।
রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই অপ্রত্যাশিত সমর্থনে অনিক আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবারও জাতীয় দলে ফেরার স্বপ্নের কথা জানান।
This post was viewed: 8