Ridge Bangla

ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ক্যারিবীয় সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ওই অঞ্চলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রণতরীটির ক্রু ও নৌসেনাদের ইতিমধ্যেই এই নতুন গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

পারস্য উপসাগরে অবস্থানরত অপর মার্কিন রণতরী আব্রাহাম লিনকনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপে যোগ দেবে জেরাল্ড আর. ফোর্ড। গত বছরের জুনে ভার্জিনিয়ার নরফোক বন্দর থেকে যাত্রা শুরু করার পর অক্টোবরে ক্যারিবীয় সাগরে অবস্থান নেয় এই জাহাজটি। প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জানুয়ারি কারাকাসে হামলার ঘটনায় এই রণতরীটি সরাসরি যুক্ত ছিল এবং এর মোতায়েনকাল ইতিপূর্বেও একবার বাড়ানো হয়েছিল।

তবে এই নতুন সিদ্ধান্তের ফলে যুদ্ধজাহাজটিতে থাকা নৌসেনাদের ঘরে ফেরার প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। আগামী মার্চ মাসের শুরুতে তাদের বন্দরে ফেরার কথা থাকলেও নতুন এই অভিযানের কারণে এপ্রিলের শেষ বা মে মাসের আগে তাদের ফেরা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। এই বিলম্বের কারণে জাহাজটির জন্য পূর্বনির্ধারিত অত্যন্ত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজও ব্যাহত হবে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

This post was viewed: 5

আরো পড়ুন