Ridge Bangla

কেটি পেরি-ট্রুডো: লুকোচুরি নয়, প্রকাশ্যে চুটিয়ে প্রেম

পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার তাদের সম্পর্ক প্রকাশ্যে নিয়ে এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। বিশেষ করে তাদের গভীর চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আলোচনার জন্ম দিয়েছে।

৪০ বছর বয়সী কেটি পেরি এবং ৫৩ বছর বয়সী ট্রুডোকে ২৫ অক্টোবর প্যারিসের বিখ্যাত লে ক্রেজি হর্স ক্যাবারেট থেকে হাত ধরে বের হতে দেখা গেছে। দিনটি ছিল পেরির জন্মদিন। পেরি লাল রঙের সুন্দর ড্রেসে, আর ট্রুডো কালো স্যুটে ছিলেন। এ মুহূর্তের ভিডিও শেয়ার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম টিএমজেড।

দুই তারকার রোমান্সের গুঞ্জন প্রথম প্রকাশ পায় জুলাই মাসে। মন্ট্রিয়ালের একটি রেস্তোরাঁয় একসাথে ডিনার করতে দেখা যায় তাদের। পরের রাতে ট্রুডো পেরির লাইফটাইম ট্যুর কনসার্টে উপস্থিত ছিলেন কন্যাসহ। মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার কোস্টে পেরির ইয়টের ওপর তাদের চুম্বন ও আলিঙ্গনের ছবিও প্রকাশিত হয়।

পেরি আগে ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক শেষ করেছেন; ৪ জুলাই তাদের এক কন্যা রয়েছে। ট্রুডো ২০২৩ সালের আগস্টে ১৮ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী সোফি গ্রেগর ট্রুডো থেকে আলাদা হন; তাদের তিন সন্তান রয়েছে। ট্রুডো এ বছরই দশ বছরের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এর আগে পেরি ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের সঙ্গে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত বিবাহিত ছিলেন।

This post was viewed: 59

আরো পড়ুন