Ridge Bangla

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬ জন

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। রোববার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। একই সঙ্গে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৩ জনে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। এর আগের দিন, শনিবার (১৪ জুন), ১৩৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছিল, তবে সেদিন কোনো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

This post was viewed: 191

আরো পড়ুন