Ridge Bangla

কঙ্গোর পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির আশঙ্কা

দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খনিটি বর্তমানে মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত হওয়ায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডিআর কঙ্গোর সরকার এ তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, ঘটনাটি ঘটেছে খনিজসম্পদে সমৃদ্ধ পূর্বাঞ্চলের একটি খনিতে, যেখানে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করছিলেন। আকস্মিক ভূমিধসে মুহূর্তের মধ্যেই খনির একটি বড় অংশ ধসে পড়ে এবং অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, দুর্গম এলাকা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সীমিত উপকরণ নিয়ে উদ্ধারকাজে অংশ নিলেও ভারী যন্ত্রপাতির অভাবে কার্যকর উদ্ধার সম্ভব হচ্ছে না।

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও অস্থিরতায় বিপর্যস্ত। ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী নর্থ কিভু প্রদেশসহ খনিজসমৃদ্ধ বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। ২০২৪ সালের এপ্রিল মাসে রুয়ান্ডার সহায়তায় তারা রুবায়া খনির নিয়ন্ত্রণ গ্রহণ করে বলে সরকারি অভিযোগ রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন