Ridge Bangla

কক্সবাজারে ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে মৎস্য সম্পদ রক্ষায় বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা জালের মোট পরিমাণ প্রায় ৭০ লাখ মিটার, যা সাম্প্রতিক সময়ে জেলার অন্যতম বড় উদ্ধার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাত আনুমানিক ১২টার দিকে কক্সবাজার সদর ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানের সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার করা কারেন্ট জালগুলো অবৈধভাবে সংরক্ষণ ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এসব জাল ব্যবহারের ফলে সাগর ও নদীর মাছের পোনা ধ্বংস হয়ে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হয়। এ কারণেই সরকার কারেন্ট জাল ব্যবহার ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

This post was viewed: 30

আরো পড়ুন