Ridge Bangla

ওমরাহ শেষে নিরাপদে বাসায় ফিরলেন মুশফিক, জানালেন তার স্ত্রী

দখলদার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর আরব রাষ্ট্রগুলোসহ পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এককথায় বলতে গেলে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজমান।

এই যুদ্ধাবস্থার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যে এমন পরিস্থিতিতে সৌদি আরব বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বাংলাদেশের এই ক্রিকেটার এমন সংকটাবস্থায় পড়েছিলেন। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেন তিনি।

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়েছিলেন মুশফিকুর রহিম। পবিত্র ওমরাহ পালন শেষে গত শনিবার দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। দেশে আসার উদ্দেশ্যে বিমানে চড়েছিলেন, বিমান আকাশপথে উড়েছিলও, কিন্তু মাঝ আকাশ থেকে তাদের বহনকারী এমিরেটসের ফ্লাইটটি যুদ্ধ পরিস্থিতির কারণে আবারও জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছিলেন। পরে দুপুরে তার স্ত্রী জান্নাতুল কিফায়েত সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের নিরাপদে বাসায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মুশফিক নিরাপদে বাসায় ফেরার পর এক ফেসবুক স্ট্যাটাসে স্বস্তি প্রকাশ করেন তার স্ত্রী। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে।”

This post was viewed: 9

আরো পড়ুন