Ridge Bangla

এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামীকাল চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরের বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন। তাঁর ফ্লাইট বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দর থেকে তাঁকে স্বাগত জানানোর পর বিএনপির পক্ষ থেকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে।

লোকসমাগম ও যানবাহন চলাচলে বিঘ্নের কথা বিবেচনা করে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বিমানবন্দর সংলগ্ন এলাকার (উত্তরা, উত্তরখান-দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, আশুলিয়া পূর্বাংশসহ কয়েকটি এলাকা) রপ্তানিমুখী গার্মেন্টস কারখানাগুলো আগামীকাল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন