Ridge Bangla

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ, পথে আছে আরও একটি

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তরল গ্যাস আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজিবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

বন্দর সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) রাতে দুটি এলপিজি জাহাজ বহির্নোঙরে নোঙর করেছে। এর মধ্যে ডিএল লিলি এসেছে মালয়েশিয়া থেকে এবং গ্যাস ক্যারেজ নামের জাহাজটি এসেছে ভারত থেকে। বর্তমানে জাহাজ দুটি বন্দরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম আজ রোববার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী কয়েক দিনে আরও বেশ কিছু জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা কংটং নামের একটি জাহাজের। আগামীকাল ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পৌঁছানোর কথা আরও একটি জাহাজের।

এছাড়াও আগামী ১৫ ও ১৮ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি বহনকারী দুটি জাহাজ আসার কথা রয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন