Ridge Bangla

এয়ার অ্যাম্বুলেন্সে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে রোববার (১৫ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সময় তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে থাকবেন। গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। শুক্রবার বিকেলে প্রথম দফা অস্ত্রোপচার এবং সন্ধ্যায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দারসহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

This post was viewed: 3

আরো পড়ুন