Ridge Bangla

এখন আরো খারাপ হওয়ার সময়, রণবীরের ভয়ঙ্কর হুমকি

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বছরের শুরু থেকেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী বিপুল ব্যবসার পাশাপাশি ওটিটিতে মুক্তির পরেও সিনেমা হলে এর আয় অব্যাহত রয়েছে। মুক্তির ৫৯তম দিনেও ছবিটি প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছে। এই দুর্দান্ত সাফল্যের কারণেই দর্শকরা অধীর আগ্রহে ‘ধুরন্ধর ২’-এর অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠিক ১২টা ১২ মিনিটে রণবীর সিং অভিনীত ছবিটির টিজার প্রকাশ পায় এবং একই সঙ্গে এর সিক্যুয়েলের ঘোষণা আসে। টিজারে রণবীরকে আবারও ‘ধুরন্ধর’ লুকে দেখা যায় আগুনঝরা চোখে, ভয়ংকর ও দুর্ধর্ষ এক রূপে। টিজারে রণবীরকে বলতে শোনা যায়, এটা একটা নতুন হিন্দুস্তান, ঘুরে ঢুকবি তো মরবি।

এর আগে প্রকাশ করা হয় পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে ‘এখন আরও খারাপ হওয়ার সময়’। নতুন করে যে মারকাটারি অ্যাকশন লুকে ধরা দেবেন রণবীর, তা বলাই যায়।

সিক্যুয়েলের নামও এরইমধ্যেই প্রকাশ্যে এনেছেন রণবীর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। যেখানে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল আর মাধবনও অভিনয় করবেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ হওয়ায় ছবিটি প্রায় ৯০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। তবে নেটফ্লিক্সের মাধ্যমে মুক্তির সম্ভাবনা রয়েছে। ছবিতে রণবীর একজন ভারতীয় গুপ্তচর ‘হামজা আলি’র ভূমিকায় অভিনয় করেছেন এবং সিক্যুয়েলেও এই চরিত্রটি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন