Ridge Bangla

একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাতীত: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না। তিনি বলেন, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান। সাক্ষাৎকালে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

বৈঠকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

This post was viewed: 23

আরো পড়ুন