Ridge Bangla

উত্তরার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ জন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সংশ্লিষ্ট হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনা ঘটে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায়। নিহতদের মধ্যে রয়েছে মরোদেলা (১৪), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী এলাকার শহিদুল ও শিউলী আক্তারের কন্যা। দুই মাস পাঁচ দিনের শিশু মো. রিশনও মারা গেছেন। তার পিতা ফজলে রাব্বি রিজভী এবং মাতা আফসারা আক্তার সুবর্ণ।

এছাড়া ফজল রাব্বি রিজভী (১৮), মো. হারিছ উদ্দিন (৫২), মো. রাহাব (১৭) ও আফসানা নামে আরও একজন নিহত হয়েছেন। আফসানার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর সকাল ৭টা ৫৪ মিনিটে আসে। দুই মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ২৫ মিনিটে এবং পুরোপুরি নির্বাপণ করা হয় সকাল ১০টায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা প্রায় দুই ঘণ্টা চলে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলে, বাকি নিহতরা হাসপাতালে পৌঁছানোর পর প্রাণ হারান।

এ ঘটনায় ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

This post was viewed: 11

আরো পড়ুন