Ridge Bangla

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৫)কে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ পাকশী ইউনিয়নের বাঘইল মোহন নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের নেতা এবং জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বন্ধুদের সঙ্গে রেললাইনের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন সোহাগ। একপর্যায়ে দোকানের পাশে গেলে হেলমেট ও মুখোশ পরা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

ঘাতকরা তাকে লক্ষ্য করে গুলি করে এবং পরে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনকে মারধর করা হলেও তিনি পালিয়ে প্রাণে বাঁচেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

This post was viewed: 4

আরো পড়ুন