Ridge Bangla

ঈদে ওটিটিতে রুনা খানের আলোয় ঝলমলে উপস্থিতি

এই ঈদে পর্দায় দর্শকদের জন্য বৈচিত্র্যময় উপস্থিতি নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নাটক, চলচ্চিত্র ও ওটিটি— সব মাধ্যমে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত। এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন তিনটি ভিন্ন কনটেন্টে, যার মধ্যে রয়েছে দুটি ওয়েব সিরিজ ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

৫ জুন হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজটিতে রুনা খান ছাড়াও রয়েছেন মোশাররফ করিম, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। সমাজের প্রান্তিক মানুষের জীবন ও মনস্তত্ত্ব নিয়ে নির্মিত সিরিজটি ঈদ বিনোদনে বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতা।

ঈদের দিন মুক্তি পাবে রুনা খান অভিনীত চলচ্চিত্র ‘নীলপদ্ম’। যৌনকর্মীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত ছবিটিতে তিনি ‘নীলা’ চরিত্রে অভিনয় করেছেন। দৌলতদিয়ার প্রেক্ষাপটে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী। ছবিতে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু ও শাহেদ আলী।

এছাড়া আইস্ক্রিনে আসছে তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। এতে রুনা খান অভিনয় করেছেন রুপা চরিত্রে। শাহরিয়ার নাজিম জয়ের রচনায় ও পরিচালনায় তৈরি এই সিরিজটি ঘুরে দাঁড়ানোর গল্প, দাম্পত্য টানাপড়েন ও প্রতিশোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে আরও অভিনয় করেছেন জয়, মৌসুমী মৌ ও তানজিয়া জামান মিথিলা।

এই তিনটি প্রজেক্টের মাধ্যমে রুনা খান এবারের ঈদে ওটিটি পর্দায় ঝলমলে উপস্থিতি নিয়ে হাজির হচ্ছেন— যার প্রতিটি চরিত্রে রয়েছে অভিনয়ের ভিন্নতা ও গভীরতা।

This post was viewed: 44

আরো পড়ুন