Ridge Bangla

ঈদের আগেই ঘরমুখী মানুষ, ভোগান্তি এড়াতে তৎপর যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর ঘরমুখী মানুষ এবার আগেভাগে ঢাকা ছাড়তে শুরু করেছেন। রাজধানী ছাড়ার প্রধান কারণ, ঈদযাত্রার ভোগান্তি যানজট এড়ানো।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল মোড়, কাঁচপুরের বাস কাউন্টার এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু বৃদ্ধ যাত্রীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। পুরুষ সদস্যরা ভোগান্তি এড়াতে নারী শিশুদের আগেভাগে বাড়ি পাঠাচ্ছেন বলে জানিয়েছেন অনেকে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, খুলনা যাওয়ার জন্য ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের জন্য অপেক্ষা করছেন বহু যাত্রী। এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, ঈদের সময় সড়কপথে দুর্ঘটনার ঝুঁকি বেশি হওয়ায় ট্রেন বেছে নিয়েছেন। তিনি বলেন, “আগেভাগে বাড়ি গেলে ভোগান্তি কম হবে।”

মেহেদী হাসান সোহাগ নামের একজন ব্যাংক কর্মকর্তা বলেন, “ছুটি শুরু হলে সড়কে আরও ভিড় হবে। তাই আজই স্ত্রী-সন্তানকে পাঠাচ্ছি, নিজে পরে যাব।”

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যানবাহন সরানোর প্রস্তুতিও রয়েছে, যাতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হয়।

This post was viewed: 5

আরো পড়ুন