Ridge Bangla

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ ও নিরবচ্ছিন্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হবে আগামী ১৯ মার্চের যাত্রার টিকিট।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদযাত্রা সামনে রেখে সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম আজই শেষ হচ্ছে। এর আগে ধাপে ধাপে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত ট্রেনের টিকিট বিক্রি সম্পন্ন করেছে রেলওয়ে।

তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন