Ridge Bangla

ইসরায়েলে মোদি, কূটনৈতিক সমীকরণে নতুন বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বুধবার দুই দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার ঝুঁকির প্রেক্ষাপটে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ফিলিস্তিন পরিস্থিতি ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনাও জোরালো। এমন প্রেক্ষাপটে মোদির সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের মত।

২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন মোদি। তখনও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় নয় বছর পরও দুই নেতা নিজ নিজ দেশে ক্ষমতায় রয়েছেন। পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে মোদি ও নেতানিয়াহু এবারের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব দেবেন বলে জানা গেছে।

মোদি সফরকালে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং হলোকাস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাশেমে শ্রদ্ধা জানাবেন। ইসরায়েল সরকারের এক কর্মকর্তা বলেছেন, এই সফর নতুন অংশীদারত্বের দুয়ার খুলে দিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, দুই দেশের সম্পর্ক এখন এক অনন্য উচ্চতায় পৌঁছানোর অপেক্ষায়।

This post was viewed: 3

আরো পড়ুন