Ridge Bangla

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়ালো

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর থেকে মৃতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। পাশাপাশি অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।

আইএফআরসির কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানান, চলমান সংঘাতের মধ্যেও ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি দেশজুড়ে একমাত্র কার্যকর মানবিক সংস্থা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে তীব্র সংঘাতের কারণে হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, ইরান সরকারের অনুরোধে হামলা ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরান সাত দিনের জন্য হামলা বন্ধের অনুরোধ করলেও তিনি ১০ দিন সময় দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ জন্য ইরান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

This post was viewed: 3

আরো পড়ুন