Ridge Bangla

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ৯ দিনে নিহত ১,২৫৫ জন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত নয় দিনে অন্তত ১,২৫৫ জন নিহত এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হয়েছেন। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে ২৮ ফেব্রুয়ারি থেকে এই হামলা চালানো হচ্ছে।

সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হামলায় নিহত ও আহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ২০০ জন নারী রয়েছেন। উপ-স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মিনাব এলিমেন্টারি স্কুলে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত ও নিহতের মধ্যে ১১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, হামলার পর জরুরি চিকিৎসা সেবা ও হাসপাতাল ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আহতদের অধিকাংশকে স্থানীয় হাসপাতাল এবং অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে, স্কুল, হাসপাতাল এবং জনবহুল এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অতি দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন