Ridge Bangla

ইরানে আবারও পাহলভির বিক্ষোভের ডাক, এবার সাড়া দেয়নি কেউ

নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভি দমন-পীড়নের মধ্যেও স্লোগান ও দেশব্যাপী ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, ইরানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত এবং নতুন করে কোথাও বিক্ষোভ দেখা যায়নি। এই অবস্থাকে স্বাভাবিকতা হিসেবে মানতে রাজি নন পাহলভি।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় পাহলভি বলেন, ‘আমাদের মাতৃভূমির সেরা ও সাহসী সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা নীরব থাকতে বা পিছু হটতে পারি না। যদি তারা গণহত্যা ও সামরিক আইন জারির মাধ্যমে রাস্তায় নামার মূল্য বাড়িয়ে তোলে, তাহলে ধর্মঘটের মাধ্যমে, কাজে না গিয়ে, রাতের বেলা স্লোগান ও আওয়াজ তোলার মাধ্যমে নিজেদের ঘরই হবে আমাদের প্রতিরোধ ও অবাধ্যতার দুর্গ।’

রেজা পাহলভি ইরানিদের প্রতি সহিংসতা ছাড়াই প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান- ধর্মঘট, কর্মস্থলে না যাওয়া এবং রাতে বাড়ি থেকে স্লোগান ও প্রতিবাদের শব্দ তোলার মাধ্যমে। তিনি ১৭–১৯ জানুয়ারি প্রতিদিন রাত ৮টায় দেশজুড়ে সমন্বিত প্রতিবাদে অংশ নিতে বলেন। তবে তার এই আহ্বানে সাড়া দিয়ে কোনো বিক্ষোভ হয়েছে- এমন কোনো খবর পাওয়া যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন