Ridge Bangla

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন খাদেমদের মাসিক সম্মানীর পাশাপাশি পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ উপাধ্যক্ষদেরও সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানায়, দেশের হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি চার্চের ধর্মীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সুবিধা প্রদান করা হবে।

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন হাজার, মুয়াজ্জিন হাজার এবং খাদেম হাজার টাকা। প্রতিটি মন্দিরের জন্য হাজার টাকা বরাদ্দ থাকবে, যার মধ্যে পুরোহিত হাজার এবং সেবায়েত হাজার টাকা পাবেন। বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হাজার এবং উপাধ্যক্ষ হাজার টাকা পাবেন। চার্চের পালক বা যাজক পাবেন হাজার এবং সহকারী যাজক হাজার টাকা।

This post was viewed: 2

আরো পড়ুন