জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অনন্য ক্ষমা চাওয়ার পোস্টের মাধ্যমে নেটিজেনদের নজর কাড়েছেন। এটি একটি সাধারণ ক্ষমা চাওয়ার বার্তা মনে হলেও পোস্টের ভেতরে লুকানো মূল বার্তাটি ছিল তার অসাধারণ পারফরম্যান্স এবং জনপ্রিয়তার প্রশংসা নিয়ে।
ইমন চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিক পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই গান গেয়ে চলেছেন সবাই। সুন্দর পরিবেশনা ও স্টেজে পাওয়ার-প্যাকড মুহূর্ত মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়েছে। আমরা অল্প সময়ে হয়তো বেশি সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারছি, আমাদের কারণে আপনারা চোখের কোণ ভিজেছেন, লিভিংরুমে হঠাৎ সবাই গান গাইতে শুরু করেছেন। তাই ক্ষমা চাইছি। তবে সত্যি বলতে এটা থামাব না।
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমে ক্ষমা চাওয়ার এই অভিনব কৌশল শুধু ইমনই করছেন না। সম্প্রতি ভারতের বড় শিল্পগোষ্ঠী যেমন রিলায়েন্স ও আদানি গ্রুপও একই ধরনের কৌশল অবলম্বন করে নিজেদের সাফল্য প্রদর্শন করেছেন। এটি একটি নতুন ধারা হিসেবে দেখা যাচ্ছে, যেখানে জনপ্রিয় সেলিব্রিটি এবং কর্পোরেটরা মজার ছলে ক্ষমা চাওয়ার মাধ্যমে তাদের জনপ্রিয়তা এবং সাফল্য প্রকাশ করছেন।