Ridge Bangla

ইউরোপজুড়ে ভারী তুষারপাত, প্রাণ গেল ৬ জনের

ইউরোপে তীব্র শীতপ্রবাহের সঙ্গে ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ায় ব্যাপক ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় একজন নিহত হয়েছেন।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আরও দুটি দুর্ঘটনায় প্রাণ হারান দুইজন। পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। অন্যদিকে তুষারপাতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্যাক্সিচালক ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে আরও একজন নিহত হন।

বলকান অঞ্চলেও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। বসনিয়ার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে ইউরোপজুড়ে বিমান ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফ্রান্সে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কালো বরফ ও তুষারপাতের ঝুঁকিতে ৩৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসের রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরে রানওয়ে পরিষ্কারের জন্য প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। অরলি বিমানবন্দরেও এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন