Ridge Bangla

ইউক্রেন যুদ্ধ অবসানে জেলেনস্কির নতুন শান্তি পরিকল্পনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন করে এক হালনাগাদ শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। প্রস্তাবিত এই পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চল গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছে।

জেলেনস্কি জানান, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ২০ দফার এই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনার পর বুধবার মস্কোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে।

এই পরিকল্পনাকে যুদ্ধ অবসানের ‘মূল কাঠামো’ হিসেবে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এতে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব রয়েছে। ভবিষ্যতে রাশিয়া পুনরায় আগ্রাসন চালালে সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত।

ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চল নিয়ে তিনি জানান, সেখানে একটি ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গঠনের বিকল্প বিবেচনায় রাখা হয়েছে।

এদিকে জেলেনস্কির এই পরিকল্পনা নিয়ে বিশ্লেষকদের মন্তব্য মিশ্র। তাদের মতে, এই প্রস্তাব যুদ্ধ পরিস্থিতিতে নতুন কূটনৈতিক গতি আনতে পারে। তবে সমাধানের পথ রাশিয়ার মেনে নেওয়ার ওপর নির্ভর করবে।

This post was viewed: 47

আরো পড়ুন