Ridge Bangla

ইউক্রেনে রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এখন ভিন্ন মাত্রা পেয়েছে। ইউক্রেনের ওপর রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ‘ওরেশনিক’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে কিয়েভে এই হামলায় অন্তত চারজন নিহত এবং ২৫ জন আহত হন। কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের বিকট শব্দে আকাশ আলোকিত হয়ে ওঠে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ডিসেম্বর ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার জবাব হিসেবেই এ আঘাত, যা কিয়েভ অস্বীকার করেছে। হামলার নির্দিষ্ট লক্ষ্য জানানো না হলেও লভিভ শহরের উপকণ্ঠে একের পর এক বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পোল্যান্ড সীমান্তের কাছাকাছি লভিভে অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

৫,৫০০ কিলোমিটার পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র শেষ পর্যায়ে ভেঙে একাধিক নিষ্ক্রিয় প্রজেক্টাইলে রূপ নেয়, যার ফলে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একে ইউরোপ ও ন্যাটোর জন্য ‘গুরুতর হুমকি’ বলে উল্লেখ করেন।

This post was viewed: 19

আরো পড়ুন