Ridge Bangla

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, ১৫ জন নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দিকে যখন সমগ্র বিশ্বের নজর, ঠিক সে সময়েই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ান বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

রাশিয়ার চালানো হামলায় বহু মানুষ হতাহত হওয়ার খবর জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারাও। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছিলেন, ক্যাথলিক ইস্টারের আগে হামলা আরও বাড়িয়েছে রাশিয়া। যখন আকাশ নীরব থাকার কথা, ইস্টারকে কেন্দ্র করে সেটিকে উত্তেজনায় পরিণত করেছে তারা।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত করা হয়েছে। এ সময় ১১টি ড্রোন ১০টি স্থানে আঘাত করতে সক্ষম হয় উল্লেখ করে তারা জানায়, ছয়টি স্থানে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

রাশিয়ার পক্ষ থেকে এই হামলা তখনই চালানো হলো, যখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করছিলেন।

This post was viewed: 11

আরো পড়ুন