Ridge Bangla

ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ-রিশাদ

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টকে ‘দ্য হান্ড্রেড’ বলা হয়। ইংল্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এটি। আগামী ১২ মার্চ ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম বসবে লন্ডনে। আসন্ন ষষ্ঠ আসরের আগে প্রথমবারের মতো তারা নিলামের আয়োজন করতে যাচ্ছে।

আগের মতো আর থাকছে না এই টুর্নামেন্ট, নিয়ম বদলে যাচ্ছে দ্য হান্ড্রেডে। প্লেয়ার্স ড্রাফট থেকে আর খেলোয়াড় বাছাই করা হবে না। প্লেয়ার্স ড্রাফটের বদলে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনা হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। এর আগে হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড়দের দলে নিত। দ্য হান্ড্রেডের জন্য গত সপ্তাহে নাম নিবন্ধন করেছিলেন ৭১২ জন পুরুষ ক্রিকেটার। তাদের মধ্য থেকে অনেককেই বাদ দিয়ে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৪৭ জনকে।

ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টের নিলামে ৭১২ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটারদের নাম ছিল প্রাথমিক তালিকায়। নিবন্ধন করা ৭১২ জন থেকে চূড়ান্ত তালিকায় ২৪৭ জনের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে যান।

২৪৭ জনের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম রয়েছে শুধু দুজনের। এই দুজন হলেন বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের দুই ফেরিওয়ালা মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্রিকেটারের তালিকায়, যার নিলাম মূল্য দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড। আর ‘লং-লিস্টে’ আছেন মোস্তাফিজ। যার নিলাম সর্বোচ্চ রিজার্ভ প্রাইস এক লাখ পাউন্ডের ক্যাটাগরিতে রয়েছে। বাংলাদেশের অন্য ক্রিকেটাররা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। তবে মুস্তাফিজ-রিশাদ বাদে বাকিদের কেউ নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

এবারের নিলামে প্রথমবারের মতো থাকছে যুক্তরাষ্ট্রের ১০ জন খেলোয়াড়। এদের মধ্যে বিদেশি মার্কিন খেলোয়াড় হিসেবে হারিস রউফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন ও ড্যারিল মিচেল রয়েছেন। ঘরোয়া মার্কিন তালিকায় আছেন জো রুট ও জনি বেয়ারস্টোর মতো তারকারা।

আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের এবারের আসর অনুষ্ঠিত হবে।

This post was viewed: 9

আরো পড়ুন