Ridge Bangla

আ. লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের সময় (২০০৯-২০২৩) বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশ থেকে বের হয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ৮ লাখ কোটি টাকা।

তিনি জানান, পাচার হওয়া অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ডসহ ১০টি দেশ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং-চীন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং ১১টি মামলায় তদন্ত চলছে। ইতোমধ্যে দেশে-বিদেশে প্রায় ৭০ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন