Ridge Bangla

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে বিএনপি

আসন্ন গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি গণভোটে বিএনপির অবস্থানসহ নির্বাচনি কৌশল নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মাহাদী আমিন বলেন, দলের প্রার্থীরা ঢাকায় এসে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক। ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রকাশের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। এসব বিষয়ে সংসদে আলোচনা হবে এবং সেখানেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

This post was viewed: 16

আরো পড়ুন