Ridge Bangla

আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর মামলায় আসামিদের মৃত্যুদণ্ড, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আশুলিয়ায় ছয় ব্যক্তিকে গুলি করে হত্যা এবং পরে তাদের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ৫৯১ পৃষ্ঠার এই রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আসামিদের অপরাধের ভয়াবহতা এবং তাদের সংশ্লিষ্টতা বিশদভাবে তুলে ধরেছে।

রোববার (১৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেন। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, অভিযুক্তরা হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন না, তবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অপারেশন পরিচালনায় সহায়তা করেছেন।

আদালত আরও জানিয়েছে, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরাসরি লাশ পোড়ানোর ঘটনায় অংশ নেওয়ার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কারণে তাদের শাস্তি কমানো হয়েছে।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক এমপি সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা এবং কনস্টেবল মুকুল চোকদার।

আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। দুইজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক আসামি খালাস পেয়েছেন।

This post was viewed: 4

আরো পড়ুন