Ridge Bangla

আর দেখা যাবে না ‘স্পাইডার-ম্যান’?

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্যাম রেইমির পরিচালিত ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি সুপারহিরো সিনেমায় এক স্মরণীয় যুগ তৈরি করেছিল। টোবি ম্যাগুয়ারের পিটার পার্কার ও কির্সটেন ডানস্টের মেরি জেন দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। তবে ভ্যারাইটির খবর অনুযায়ী, সেই জনপ্রিয় যুগ আর ফিরে আসছে না।

সম্প্রতি স্ক্রিনর‍্যান্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্যাম রেইমি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, টোবি ম্যাগুয়ার ও কির্সটেন ডানস্টের ‘স্পাইডার-ম্যান’-এর আর কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেন, আমার তিনটি সিনেমার পর, আমি মশালটি আরেকজনকে তুলে দিয়েছি, আর এখন তাদেরই গল্প এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের সুপারহিরো ভক্তরা এখন টম হল্যান্ডের নেতৃত্বে নতুন যুগে ‘স্পাইডার-ম্যান’-এর গল্পে মগ্ন।

এখনকার ‘স্পাইডার-ম্যান’-এর ভক্তরা টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’ সংস্করণ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাই পুরনো দিনের পিটার পার্কার আর মেরি জেনের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও জানান স্যাম রেইমি।

টম হল্যান্ড নতুন প্রজন্মের ‘স্পাইডার-ম্যান’ হিসেবে আরও বড় পরিসরে জনপ্রিয়তা অর্জন করছেন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ তার জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিটি পরিচালনা করেছেন ‘শাং-চি’ খ্যাত ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

ছবিটিতে জেন্ডায়া, জন বার্নথাল, স্যাডি সিংক ও মার্ক রাফেলোসহ একাধিক জনপ্রিয় তারকা সহ-অভিনেতা হিসেবে অভিনয় করছেন।

This post was viewed: 2

আরো পড়ুন