ইরান যুদ্ধে যাওয়া আরও একটি মার্কিন বিমান আজ পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, A-10 ওয়ারথগ যুদ্ধবিমানটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। প্রায় একই সময় ইরানের আকাশে একটি F-15E যুদ্ধবিমানও ভূপাতিত হয়।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, A-10 বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
This post was viewed: 4