Ridge Bangla

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের করা আপিল নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। রোববার আপিল শুনানির পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে মিন্টুর প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি।

আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব গোপনের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর প্রার্থী তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। আপিলে বলা হয়, মিন্টুর মার্কিন নাগরিকত্ব রয়েছে, যা তিনি হলফনামায় গোপন করেছেন। তিনি দাবি করেন ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন, কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ দেননি। বরং তিনি ৪ ডিসেম্বর থাইল্যান্ডে গমন এবং ১৫ ডিসেম্বর প্রত্যাবর্তনের সময় মার্কিন পাসপোর্ট ব্যবহার করেছেন। ফলে ৯ ডিসেম্বর নাগরিকত্ব বাতিলের দাবি প্রশ্নবিদ্ধ হয়।

আপিলে অভিযোগ করা হয় যে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু হলফনামায় তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য গোপন করেছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থিতা বাতিলের কারণ হতে পারে। তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগ গ্রহণ করা হয়নি। ফলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।

This post was viewed: 5

আরো পড়ুন