Ridge Bangla

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড নায়িকা আরশি খান

বলিউড অভিনেত্রী ও বিগ বস ১১–খ্যাত আরশি খান প্রেমে পড়েছেন আফগান ক্রিকেটার আফতাব আলমের। ভারতীয় নয়, বরং এক বিদেশি ক্রিকেটারের সঙ্গে তার এই সম্পর্ক নিয়ে ইতোমধ্যে মিডিয়ায় জোর চর্চা চলছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আরশি ও আফতাব দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসেন এবং শিগগিরই সম্পর্ককে নতুন পর্যায়ে নিতে চান। সব ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারা বিয়ের পরিকল্পনা করছেন।

আরশি খান মূলত অভিনেত্রী, মডেল ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হিসেবে পরিচিত। তিনি নিয়মিতই ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে ভিডিও তৈরি করেন, তবে আরশি পরিষ্কারভাবে জানিয়েছেন- তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, সবই কাজের সূত্রে; তারা শুধু বন্ধু।

১৯৮৯ সালে ভোপালে জন্ম নেওয়া আরশি বর্তমানে ৩৬ বছর বয়সী। ‘বিগ বস ১১’ ও ‘বিগ বস ১৪’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১৯ সালের মুম্বাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।

২০১৫ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে প্রেম ও গর্ভাবস্থার বিতর্কিত দাবি করে বড় আলোচনায় আসেন, যদিও আফ্রিদি তা সম্পূর্ণ অস্বীকার করেন। এছাড়া তিনি ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’সহ কয়েকটি সিরিয়াল ও দ্য লাস্ট এমপারোর নামে একটি বলিউড সিনেমায় অভিনয় করেছেন।

This post was viewed: 41

আরো পড়ুন