Ridge Bangla

আজ শনিবার ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে সারাদেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত টানা চার দিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মাধ্যমে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা ও সমর্থন চাওয়া হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানানো হচ্ছে।

সংগঠনের নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পূর্ণাঙ্গ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ৭ জানুয়ারির পর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের কথাও ঘোষণা করেন নেতারা।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি খোলামেলা সংলাপের আহ্বান জানান এবং গোপন বৈঠকের বিরোধিতা করেন।

This post was viewed: 26

আরো পড়ুন