Ridge Bangla

আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর রয়েছে। এছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১-এর আওতায় পাওয়া নোটিশগুলোও নিষ্পত্তি করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি বিধি-৭১-এর আওতায় ২৭টি মনোযোগ আকর্ষণ নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এর আগে প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। পরে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। নবনির্বাচিত স্পিকার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

This post was viewed: 4

আরো পড়ুন