Ridge Bangla

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহারটি জাতির সামনে তুলে ধরা হবে। জামায়াত এবারের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ভবিষ্যৎ রূপরেখা, গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারই ইশতেহারের মূল বিষয়বস্তু। একটি নিরাপদ, উন্নত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণের প্রত্যাশা ও দাবির প্রতিফলন ঘটানোই এ ইশতেহারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে দলটি।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জামায়াত সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- ‘জনতার ইশতেহার’ নামে অ্যাপভিত্তিক একটি উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হয়েছে। এ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৭ লাখেরও বেশি মতামত জমা পড়ে, যা ইশতেহারের বিভিন্ন প্রস্তাবে প্রতিফলিত হয়েছে বলে দাবি দলটির।

This post was viewed: 4

আরো পড়ুন