Ridge Bangla

আজ থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা আহরণের ওপর আট মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের সব জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালনা করা হয়। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জাটকা সংরক্ষণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

নিষেধাজ্ঞার যথাযথ বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারাদেশে কঠোর তদারকি করবে।

This post was viewed: 38

আরো পড়ুন