Ridge Bangla

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

সোমবার ভোররাতে সিলেট ও তার আশপাশের এলাকায় পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়, যার মাত্রা ছিল ৫.২। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.৪।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাঁও এলাকা, যেখান থেকে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়।

তিনি আরও বলেন, ৫.৪ মাত্রার এই ভূমিকম্প মধ্যম মানের হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর বা পূর্ব পাশের যেকোনো ফল্ট এলাকায় আফটারশকের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় প্রশাসন এবং ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন