Ridge Bangla

অস্ত্রের মুখে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি, প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে এক শিক্ষক দম্পতির বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে মুখোশধারী ডাকাতরা বাড়িতে ঢুকে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শিক্ষক রতন সরকার ও তাঁর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের বেঁধে ফেলে। পরে ঘর তছনছ করে মূল্যবান সামগ্রী লুট করে তারা। এ সময় রতন সরকার, মিঠু মহাজন ও স্বপন সরকারসহ তিনজন আহত হন। চিৎকার শুনে প্রতিবেশী দীপু হাওলাদার ছুটে গেলে তাকেও মারধর করে ডাকাতরা।

স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চলে ছোটখাট চুরি দীর্ঘদিন ধরে চললেও এ ধরনের বড় ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটল। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) খায়রুল কবীর ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবিও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।

This post was viewed: 23

আরো পড়ুন