Ridge Bangla

অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন সামিরা খান মাহি

এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি নিজেই এ কথা জানান।

ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

তবে এই বিরতিকে যেন কেউ বিদায় না ভাবেন, এমনটাও জানিয়েছেন তিনি। শিগগিরই তিনি আবার ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন।

হঠাৎ নেওয়া বিরতির সিদ্ধান্তে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অনেকের ধারণা, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তি পেতেই তিনি সাময়িক বিরতি নিয়েছেন। বিরতির ঘোষণা দেওয়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

This post was viewed: 3

আরো পড়ুন