বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস এখন নতুন ঠিকানায়। অফিস স্থানান্তর এবং ভাড়াচুক্তি সম্পাদনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে এই প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার ভবনে পরিচালিত হবে। একই ভবনের ৪ তলায় এনটিআরসিএর কার্যালয় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ওয়েজ আর্নার্স বোর্ডের নির্ধারিত হারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অফিসের জন্য বাড়ি ভাড়ার উদ্দেশ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দকৃত ভবনে অনুমোদিত স্পেসে অফিস স্থানান্তর এবং ভাড়ার চুক্তিপত্র সম্পাদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দেওয়া হলো।
এর আগে রাজধানীর নীলক্ষেতের ব্যানবেইস ভবন থেকে এই প্রতিষ্ঠান দুটি সরানো হয়। ব্যানবেইস ভবনে কর্মকর্তা থেকে শুরু করে অবসরে যাওয়া সিনিয়র শিক্ষকদের বসার তেমন জায়গা নেই। তাছাড়া ভবনটি ব্যানবেইসের। সেখানে ভাড়া করে কার্যক্রম পরিচালনা করছিল অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। সার্বিক দিক বিবেচনায় তাদের কার্যক্রম নীলক্ষেত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান দুইটির আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে। হয়েছে আইন সংশোধন।