দেশব্যাপী চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২–এর অংশ হিসেবে রাজধানী ঢাকার পাঁচটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, পরোয়ানা ও অন্যান্য অভিযোগ রয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শেরেবাংলা নগর থানা পুলিশ সর্বাধিক ৫০ জনকে গ্রেপ্তার করেছে। থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধে জড়িত এসব ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন (৩৮), মো. শাহজাহান (৩২), জাহিদ হাসান হৃদয় (২৫), শরিফুল ইসলাম নিলয় (১৯), অপূর্ব ইসলাম (২২), বুলবুল আহামেদ (২৬), শাহেদ ভূঁইয়া (২০), মান্না হোসেন (২৫), দীপক হাজরা (২৬), ইয়াসিন আরাফাত অর্ণব (২৫), সৈয়দ আহম্মেদ শুভ (২৬), আশরাফ উদ্দিন (৩০), মো. শাহজালাল (২৮), মো. শাহীন (২১), মো. নাঈম (২১), ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১), মো. রমজান (১৯), সাইদুর রহমান (১৯), সাব্বির হোসেন (২৪), মঈন হোসেন রাজন (২২), তরিকুল ইসলাম রিফাত (১৯), হানিফ মিয়া (২৫), রিফাত হোসেন (২৩), তরিকুল ইসলাম (২৪), শাহদাৎ হোসেন রাব্বী (৩২), অনিক হোসেন (২৭), সাজ্জাদ হোসেন (১৯), মো. শিপন (২৩), সোহানুল হক (২৪), তারেক আজিজ (২৮), সাব্বির হোসেন বিজয় (২২), এস এম মতিউর রহমান (৪৮), মো. হারিজ (২৮), এজাজ হোসেন সিয়াম (২৪), উনায়েস ইমরান (২৪), মনির আক্তার (২৫), রাজন শেখ (৩১), আবু সাদিক রাকিব (২৯), মজিবুর রহমান (৩২), সালাহ উদ্দিন ব্যাপারী (৪০), মো. শাহিন (২৬), আমিনুল ইসলাম নাঈম (২৫), মামুন ব্যাপারী (২৪), আবদুল্লাহ সবুজ (৩১), রাকিবুল হাসান রাকিব (২৩), জজ মিয়া (২৮), মো. আক্তারুজ্জামান (২৪), আলামিন ইসলাম (২৩), মো. রাসেল (৩০) ও নুরুল ইসলাম (৫৩)।
অন্যদিকে, মিরপুর মডেল থানা পুলিশ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. হাবিব (২০), নুর আলম মুন্সি (২৪), পারভেজ আহাম্মেদ (৩৩), আক্তার হোসেন (৩৪), মো. সাঈদ (২০), মো. দুলাল (২৭), তাসনিম আহম্মেদ (২৫), আলমাস হক (১৯), মো. ইব্রাহিম (২৭), মো. রাসেল (২৮) ও আলী হোসেন (৪০)।
যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে তিনটি চাকু ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তৌহিদ (২৩), মো. জুয়েল (২৫), মো. পলাশ (২০), আরিফ হোসেন (২০), মো. সোহেল (২৫), মো. সোহান (২৩), মো. রনি (৩৫), আলমগীর হোসেন (১৯), জানে আলম ওরফে আশিক (২৫), রনি ইসলাম বর্ষণ (২০), বাপ্পী (২৫) ও হোসেন মো. মহসীন (৫২)।
এছাড়া, দারুস সালাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. ইকরাম (২৬), শাহ আলম (৩৫), রাজু শেখ (৫০), খোকন মিয়া (৩৫), মো. রবিন (২০), মো. রোমান (২৪), মো. জসিম (২৪), ইব্রাহীম খলিল (২২), মো. সজল (২০), অজয় ঘোষ (২৮), মো. নাজমুল (২২), মো. মুন্না (২৫), সবুজ মিয়া (২৫) ও মো. হৃদয় (২১)।
রূপনগর থানা পুলিশ শনিবার পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাব্বী হাসান (২৫), ফজলে রাব্বী (২৫), মো. জিহাদ (২৪), মো. রাসেল (২১), মো. আকবর (২২), মো. শাকিল (১৯), মো. রুবেল (৩২), রুবেল মাতবর (২৮), মো. শান্ত (১৮), মো. সিয়াম (২১) ও মো. রাহাদ (২০)।